ডেট লাইন দুর্গাপুর: একই দিনে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠির মাধ্যমে তৃণমূল ছাড়ার কথা জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। আর একই সঙ্গে মমতার ডাক উপেক্ষা করে দল ছাড়লেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি জীতেন্দ্র তেওয়ারি। কিন্তু কেন যাচ্ছেন না মমতার সঙ্গে আলোচনায়? এর উত্তরে তিনি জানান, পান্ডবেশ্বরে তার অফিস ভাঙচুর করে সেটি দখল করে নেওয়া হয়েছে। এর নেপথ্যে কলকাতার এক নেতার প্রতি ইঙ্গিত করে বলেছেন,একদিকে এভাবে তার অফিস দখল আর অন্যদিকে আলোচনা এক সঙ্গে হতে পরে না। এদিনই আসানসোলের পুর প্রশাসকের পদ এবং দলের জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দেন তিনি। তবে বিধায়ক পদ এখনও তিনি ছাড়েন নি। বলেছেন তাঁর এলাকার সাধারণ মানুষের বিভিন্ন বিষয়ে সই সাবুদের প্রয়োজন থাকে। তাই এখনই তিনি এই পদ ছাড়ছেন না।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














