ডেটলাইন কলকাতাঃ বাংলার সঙ্গীত জগত আবার এক শিল্পীকে হারালো। এবার প্রয়াত হলেন এই সময়ের জনপ্রিয় গায়ক প্রতীক চৌধুরী। এই দিন তিনি অফিসে থাকাকালিনই হৃদরোগে আক্রান্ত হন। একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে বয়স হয়েছিল ৫৫। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এলো বাংলার সঙ্গীত জগতে। বহু শিল্পী তাঁর প্রয়ানে শোক প্রকাশ করেছেন। বহু বাংলা সিনেমায় তিনি গান গেয়েছেন,যা জনপ্রিয় হয়েছে। সঙ্গীতের যে কোন অনুষ্ঠানে তাঁর উপস্থিতি এক অন্য মাত্রা যোগ করত। বাংলার পাশাপাশি বহু হিন্দি গানও তিনি গেয়েছেন। অজন্তা,খাদিম সহ একাধিক অ্যাড ফিলমেও তিনি গান গেয়েছেন। তাঁর গলায় রাহুলদেব বর্মণের গান খুব জনপ্রিয় ছিল।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














