ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ নিরাপত্তার কারন দেখিয়ে কাশ্মীরে খেলতে যায়নি মিনার্ভা পাঞ্জাব। কিন্তু সেই পথে হাঁটল না বাংলার ক্লাব ইস্টবেঙ্গল। চলতি মাসের শেষে কাশ্মীরে গিয়েই আই লিগের ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। ভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে চিঠি মারফত সেই সিদ্ধান্তই জানিয়ে দেওয়া হয়েছে কলকাতার এই ক্লাবকে। আগামী ২৮ ফেব্রুয়ারি শ্রীনগরের টিআরসি স্টেডিয়ামে দুপুর ২ টোয় রিয়াল কাশ্মীরের সঙ্গে খেলতে হবে কলকাতার ইস্টবেঙ্গলকে। আই লিগের উপর দিকে থাকা এই দুটি দলের কাছেই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কোন দলই এই ম্যাচটি হারতে চায় না। ম্যাচের ভেন্যু নিয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পাশাপাশি দলের নিরাপত্তার বিষয়েও বিশেষ জোর দেওয়া হবে বলেও জানিয়েছে ফেডারেশন। খেলার আগের দিনই কাশ্মীর পৌঁছাবে লাল হলুদ শিবিরের খেলোয়াড়রা।
Latest article
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...
বাসযাত্রীর ব্যাগ থেকে সোনার বালা চুরি, ১৫০ গ্রাম সোনা উদ্ধার কোক-ওভেন পুলিশের
ডেটলাইন দুর্গাপুরঃ বাসযাত্রীর ব্যাগ থেকে সোনার বালা চুরির অভিযোগের তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল কোক-ওভেন থানার পুলিশ। ঘটনার তদন্তে এক মহিলাকে গ্রেফতার...














