ডেটলাইন দুর্গাপুরঃ আকাশে সাদা মেঘের ভেলা ও কাশফুলের ঝিকিমিকি মনে করিয়ে দেয় দুর্গাপূজা আর বেশি দূরে নয়,পুজোর আর মাত্র কিছু দিন বাকি। ইতিমধ্যে শহরের একাধিক সার্বজনীন দুর্গাপুজোর খুঁটি পুজো সেরে ফেলেছে। এদিন উৎসাহ উদ্দীপনার সঙ্গে সেই শুভ কাজটি করে ফেলল দুর্গাপুরের অন্যতম পুরানো দুর্গোৎসব রায়ডাঙ্গা সার্বজনীন দুর্গাপূজা কমিটি। এবার এই পুজো ৩২ তম বর্ষে পড়ল। পুজো কমিটির সম্পাদক ও যুগ্ম সম্পাদক মঙ্গল পাল ও অভিজিৎ জয়ধর জানান রায়ডাঙ্গা সার্বজনীন দুর্গোৎসব কোনো থিমের পূজো না হোলেও এই পূজোকে ঘিরে সকলের মধ্যে থাকে বিশেষ উৎসবের উদ্দীপনা,ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ একত্রিত হয়ে এই পূজোর কটা দিন আনন্দে মেতে উঠে সকলে। এদিনের খুঁটিপুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার ৪ নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জি সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














