ডেটলাইন দুর্গাপুর: মাত্র ৫৫ বছর বয়সেই চলে গেলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের নক্ষত্র রশিদ খান। মাস খানেক ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার সকালে শারীরিক অবস্থা খারাপ হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। গত নভেম্বর মাস থেকে কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আগেই তার প্রস্টেট ক্যানসার ধরা পড়েছিল। ডিসেম্বর মাসে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়। এরপর গত মঙ্গলবার সব শেষ। রশিদ খানের এই অকাল প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই বাংলা তথা ভারতীয় সঙ্গীত জগতে নেমে এসেছে শোকের ছায়া। সংস্কৃতির শহর দুর্গাপুরেও রশিদ খানের অনুরাগীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। বুধবার ছিল দুর্গাপুরের জনপ্রিয় মেলা কল্পতরু উৎসবের শেষ দিন। এদিন মেলা কমিটির পক্ষ থেকে রশিদ খানের আত্মার শান্তি কামনায় হাতে হাতে মোমবাতি জ্বালিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করা হয়। মেলা মঞ্চে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শিল্পীকে শ্রদ্ধা জানান সাংবাদিক ও গায়ক সঞ্জীব সুই।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














