ডেটলাইন কলকাতাঃ শ্যুটিংয়ের জন্য এই প্রথমবার পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে আসছেন ভারতীয় সিনেমার সুপারস্টার রজনীকান্ত। আগামী ৭ জুন ৪০০ কোটি টাকা বাজেটের একটি দক্ষিণী সিনেমার শ্যুটিং করতে তিনি পাহাড়ে আসছেন। উল্লেখ্য, রজনীকান্তের কোনও সিনেমারই শ্যুটিং আগে এখানে হয়নি। ৭ তারিখ ছবির শ্যুটিং করতে তাঁদের পুরো দল দার্জিলিংয়ে এসে পৌঁছবে। পাহাড়ে ৩৫ দিনের শ্যুটিং হবে। দক্ষিণী ছবি নির্মাতা কার্তিক সুবরাজ ইতিমধ্যেই দার্জিলিং সহ পাহাড়ের একাধিক স্পট ঘুরে দেখেছেন। দার্জিলিংয়ের সেন্ট পল স্কুল, মাউন্ট হারমন স্কুল, চৌরাস্তা ম্যাল এবং দুটি বেসরকারি হোটেলে শ্যুটিং হবে। পাশাপাশি কার্শিয়াংয়ের ঈগল পার্ক ও রেল স্টেশনেও ছবির কিছু অংশের শুটিং হবে বলে জানা গেছে। পাহাড়ে প্রচুর বলিউডের ছবি, মিউজিক ভিডিও এবং সিরিয়ালের শ্যুটিং আগে হলেও দক্ষিণী সিনেমার শ্যুটিং কমই হয়েছে। এর আগে ২০১৭ সালে ‘রাজা দ্য গ্রেট’ নামে একটি দক্ষিণী সিনেমার শ্যুটিং এখানে হয়েছিল। ৮৫ কোটি টাকা বাজেটের সেই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন আর এক দক্ষিণী সুপারস্টার রবি তেজা। সেবারে পাহাড়ে ২২ দিন ওই সিনেমার শ্যুটিং হয়েছিল। রজনীকান্তের আসার খবর ছড়িয়ে পড়তেই দার্জিলিং সহ পাহাড়ের সর্বত্রই খুশির হাওয়া । পাহাড়ে থাকা পর্যটকরাও দারুন খুশি।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














