ডেটলাইন কলকাতাঃ রাজ্যে শেষবার বাসভাড়া বেড়েছিল ২০১৪ সালে। চার বছর পর ফের একবার বাড়তে চলেছে বাসভাড়া। রাজ্যের বাসমালিকদের ধর্মঘটের ডাকে সেরকমই ইঙ্গিত মিলেছে। ভাড়া বৃদ্ধির দাবিতে ৭ জুন থেকে লাগাতার বাস ধর্মঘটের ডাক দিল বাস মালিকদের সংগঠন। কলকাতাসহ দুই ২৪ পরগনায় বাস চালাবেন না বলে জানিয়েছেন তাঁরা। জানা গেছে,এই তিন জেলায় প্রতিদিন প্রায় সাড়ে সাত হাজার বাস রাস্তায় নামে। বিভিন্ন রুট ছাড়াও ভিন জেলাতেও চলাচল করে এই সব বাসের একটা বড় অংশ। ৭ জুন থেকে একটি বাসও তারা চালাবেন না বলে জানিয়েছেন মালিকরা। কারন যেভাবে পেট্রোল ডিজেলের দাম বেড়ে চলেছে তাতে ভাড়া না বাড়ানো হলে বাস চালানো সম্ভব নয় বলে দাবি বাস মালিকদের সংগঠনের। এখন দেখার এই পরিস্থিতিতে রাজ্য সরকার কি করে।
Latest article
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...














