ডেটলাইন দুর্গাপুরঃ আজ ২২ মে সমাজ সংস্কারক বাংলার নবজাগরণের জনক রাজা রামমোহন রায়ের ২৫১ তম জন্মবার্ষিকী। এই উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে নানা কর্মসূচীর মাধ্যমে এই মনীষীকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। দুর্গাপুরেও একাধিক অনুষ্ঠান আয়োজিত হয়। এরমধ্যে অন্যতম ছিল দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের ‘টিম অনুভব’ এর উদ্যোগে এবং দুর্গাপুর অবসর ও দুর্গাপুর মহকুমা ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব কো-অর্ডিনেশন সোসাইটির সহযোগিতায় রামমোহন জন্মদিবস পালন। এই উপলক্ষ্যে আইটিআই দুর্গাপুর সংলগ্ন মৃত্যুঞ্জয় হাউসিং কমপ্লেক্সের জুলেখা মঞ্জিলে প্রান্তিক মহিলাদের এক মহতী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচ্য বিষয় ছিল – “মহিলাদের ক্ষমতায়ন”। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুলতা দাস। সভা পরিচালনা করেন রেহেনা খাতুন। সভার শুরুতে বিশ্বপথিক রামমোহন রায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
Latest article
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...














