ডেটলাইন দুর্গাপুর,৭ মার্চঃ স্বাস্থ্য এবং সুস্বাস্থ্য অনুশীলন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর ৭ এপ্রিল পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘সুস্থ সূচনা,আশাবাদী ভবিষ্যৎ ‘ – এই প্রতিপাদ্য নিয়ে মূলতঃ মা ও শিশু স্বাস্থ্যের সচেতনতা বৃদ্ধির জন্য বিশ্বব্যাপী পালিত হচ্ছে ২০২৫ সালের বিশ্ব স্বাস্থ্য দিবস। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আচার্য সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এবং দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এ্যান্ড কালচারাল ক্লাবস কো-অর্ডিনেশন সোসাইটি ও পরিবেশ রক্ষার্থে সংগঠন আসার-এর সহযোগিতায় এদিন ডিপিএল আদিবাসী পাড়ায় একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। প্রধান বক্তা ছিলেন দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য আধিকারিক ডাক্তার দেবব্রত সাহানা। উপস্থিত ছিলেন শিক্ষাবিদ শ্রীকান্ত চট্টোপাধ্যায়, বিজ্ঞান কর্মী দেবব্রত চৌধুরী, সজল বসু সহ অন্যান্যরা। ডাক্তার শাহানা সবার সুস্বাস্থ্য ও স্বাস্থ্যকর জীবন কামনা করে আবেদন করেন – আসুন আমরা সবাই নিজের নিজের দায়িত্ব পালন করে প্রতিটি শিশুর সুস্বাস্থ্য সুরক্ষার শপথ গ্রহণ করি।
Latest article
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...
বাসযাত্রীর ব্যাগ থেকে সোনার বালা চুরি, ১৫০ গ্রাম সোনা উদ্ধার কোক-ওভেন পুলিশের
ডেটলাইন দুর্গাপুরঃ বাসযাত্রীর ব্যাগ থেকে সোনার বালা চুরির অভিযোগের তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল কোক-ওভেন থানার পুলিশ। ঘটনার তদন্তে এক মহিলাকে গ্রেফতার...














