ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ লিগামেন্টে চোট পেয়ে প্রথম টেস্টে খেলতে পারছেন না ভারতের নবীন প্রতিভা পৃথ্বি শ। আজ অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় ক্যাচ ধরতে গিয়ে আহত হতে হয় তাকে। মিড উইকেট বাউন্ডারিতে অসি দলের ওপেনার ম্যাক্স ব্রায়ানের ক্যাচ ধরতে গিয়ে বাঁ–পায়ের গোড়ালিতে চোট পান তিনি। আঘাত এতটাই লাগে যে, শেষ পর্যন্ত দু’জনের কাঁধে ভর দিয়ে তাঁকে মাঠ ছাড়তে হয়। পরে পরীক্ষা করে জানা যায় তাঁর গোড়ালির কাছে লিগামেন্টে চোট লেগেছে। আপাতত বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট অভিষেক হয় তাঁর। অভিষেকেই শতরান, সিরিজ সেরাও হন। অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচে অর্ধশতক। স্বাভাবিকভাবেই অ্যাডিলেড টেস্টে নিশ্চিত ছিল তাঁর জায়গা। তার উপর অনেক ভরসাও ছিল অধিনায়ক বিরাট কোহলির। কিন্তু চোটের জন্য এই টেস্টে আর খেলতে পারবেন না পৃথ্বি।
Latest article
মুখ্যমন্ত্রী আসার আগে শঙ্করপুর পুজো কমিটির ব্যবস্থাপনা পরিদর্শনে পুলিশ কমিশনার
ডেটলাইন দুর্গাপুর,৬ অক্টোবরঃ রাজ্যে পালা বদলের পর এবারই প্রথম বাংলার সেরা উৎসব দুর্গাপুজো অনুষ্ঠিত হতে চলেছে। সরকার বদলের সঙ্গে দুর্গাপুজো নিয়ে গাইড...
আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ আসানসোল ও দুর্গাপুরেও
ডেটলাইন দুর্গাপুর,৫ অক্টোবর: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ করলেন আসানসোল ও দুর্গাপুর আদালতের আইনজীবীরাও। রাজ্যের বিভিন্ন প্রান্তে আইনজীবীদের উপর হামলা,হেনস্থা...
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...














