ডেটলাইন কোলকাতাঃ রাজ্যে এবার আরও একটি নতুন দিবস বাড়ল। এদিন নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষনা করেছেন, এবছর থেকে প্রতি বছর ১ সেপ্টেম্বর রাজ্যে পুলিশ দিবস পালন করা হবে। কিন্তু কেন এই উদ্যোগ? করোনা-যুদ্ধে পুলিশের ভূমিকাকে শ্রদ্ধা জানাতেই রাজ্য সরকারের এই উদ্যোগ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই মহামারীকালে ডাক্তার,নার্স,স্বাস্থ্যকর্মীদের সঙ্গেই পুলিশকর্মীরাও প্রানের ভয় না করেই কাজ করেছেন। কোভিড যুদ্ধে পুলিশের ভূমিকাকে কুর্নিশ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, লকডাউন কেউ মানছেন কিনা,সঠিকভাবে মাস্ক পরছেন কিনা, যাবতীয় বিষয়ই দেখভাল করেছেন পুলিশকর্মীরা। আবার কনটেনমেন্ট জোনে পৌঁছে দিয়েছেন খাবার কিংবা ওষুধপত্র। করোনা পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এমনই নানা কাজ করেছে পুলিশ। তাই তাদের সম্মান জানাতেই পালিত হবে পুলিশ দিবস। মুখ্যমন্ত্রীর বলেছেন,আমরা ওয়েলফেয়ার বোর্ড তৈরি করেছিলাম। সেই বোর্ডও সাধ্যমতো কাজ করেছে। আবারও আমরা পুলিশের সমস্যায় পাশে দাঁড়ানোর জন্য ওয়েলফেয়ার বোর্ড তৈরি করছি। আগামী ১ সেপ্টেম্বর থেকে ওই বোর্ড কাজ শুরু করবে। পুরুষদের পাশাপাশি মহিলা পুলিশরাও সমানাধিকার পাবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এখনও পর্যন্ত করোনায় ১৮ জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, পুলিশকর্মীদের মধ্যে সংক্রমন আটকাতে এবার দূরত্ব বজায় রেখে আরও বেশি ব্যারাক তৈরী করা হবে।
Latest article
বাসযাত্রীর ব্যাগ থেকে সোনার বালা চুরি, ১৫০ গ্রাম সোনা উদ্ধার কোক-ওভেন পুলিশের
ডেটলাইন দুর্গাপুরঃ বাসযাত্রীর ব্যাগ থেকে সোনার বালা চুরির অভিযোগের তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল কোক-ওভেন থানার পুলিশ। ঘটনার তদন্তে এক মহিলাকে গ্রেফতার...
স্কুলে পরপর চুরির ঘটনায় এক যুবককে গ্রেফতার করল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুরের একটি স্কুলে পরপর দুই রাতে চুরির ঘটনায় অবশেষে এক যুবককে গ্রেফতার করেছে কোক ওভেন থানার পুলিশ। অঙ্গদপুরের বাসিন্দা ধৃত...
রাস্তার ধারে পার্কিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ দুর্গাপুরের মুচিপাড়া ট্রাফিক পুলিশের
ডেট লাইন দুর্গাপুর: ১২ আগস্টঃ সারা রাজ্য জুড়ে পরিবহন দফতর ও পুলিশের যৌথ উদ্যোগে এবং বিভিন্ন ট্রাফিক গার্ডের সহযোগিতায় গত ৩ আগস্ট...














