ডেটলাইন নিউজ ডেস্কঃ লোকসভা নির্বাচনের আগেই বড় ধরনের চমক দিলেন নরেন্দ্র মোদি। রবিবার ঝাড়খণ্ডের রাঁচিতে সরকারি উদ্যোগে বিশ্বের সবচেয়ে বড় স্বাস্থ্যবিমার সূচনা করলেন প্রধানমন্ত্রী ৷ আয়ুষ্মান ভারত-জাতীয় স্বাস্থ্য সুরক্ষা মিশন প্রকল্পের অধীন প্রকল্পটির নামকরণ করা হয়েছে প্রধানমন্ত্রী জন আরোগ্য অভিযান (পিএমজেএওয়াই)। এর মাধ্যমে প্রতি পরিবার পিছু পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যবিমার সুবিধা মিলবে। ফলে দেশের ১০ কোটিরও বেশি গরিব পরিবার উপকৃত হবেন বলে জানান প্রধানমন্ত্রী। মূলত অর্থনৈতিকভাবে অনগ্রসর পরিবারগুলিকে এই সুবিধা দেওয়া হবে। জানা গেছে, দেশের ১০৬টি বেসরকারি হাসপাতাল এবং ২১৭টি সরকারি স্বাস্থ্যকেন্দ্রকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। সাধারন মানুষ চিকিৎসা সংক্রান্ত সব ধরণের সুযোগসুবিধা এখানে পাবেন। প্রকল্পটির নিয়ম অনুযায়ী প্রতিটি হাসপাতালে একজন করে স্বাস্থ্য আধিকারিক নিয়োগ করা হবে। এখনও পর্যন্ত ২৪৬ জন স্বাস্থ্যকর্তাকে ট্রেনিং দেওয়া হয়েছে। আয়ুস্মান ভারত প্রকল্পটি সম্পূর্ণভাবে ক্যাশলেশ এবং ডিজিটাল। দুর্নীতি এড়ানোর জন্যই সরকারের এই উদ্যোগ বলে জানানো হয়েছে। এই প্রকল্পে জনসংখ্যার ৮৫ শতাংশ মানুষ উপকৃত হবেন। এই বিমা পাওয়ার জন্য মোবাইল নম্বর, রেশন কার্ড সহ বেশ কয়েকটি নথিপত্র জমা দিতে হবে । এই প্রকল্পের আওতাভুক্ত পরিবারের কোনও সদস্যের চিকিত্সার প্রয়োজন পড়লে তাঁর যাবতীয় খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার। সরকারি হাসপাতালের পাশাপাশি এই প্রকল্পে বেশকিছু বেসরকারি হাসপাতালেও ক্যাশলেস চিকিত্সা পরিষেবা পাওয়া যাবে।
Latest article
১ জুন থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার,মহিলাদের জন্য সরকারী বাস ফ্রি
ডেটলাইন কলকাতা, ১১ মেঃ ১ জুন থেকেই রাজ্যে চালু হয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা মাসে মাসে ৩০০০ টাকা...
বিজেপি কর্মী সমর্থকদের আনন্দ উচ্ছ্বাস দুর্গাপুরেও
ডেটলাইন দুর্গাপুর,৯ মেঃ বাংলার রাজনীতিতে একটা অধ্যায় শেষ হয়ে শুরু হল এক নতুন অধ্যায়। কংগ্রেস,বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসের পর এবার বাংলায় বিজেপির...
বিবাহ উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে দুর্গাপুরে রক্তদান শিবির
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসন এবং পরিবারভিত্তিক রক্তদান শিবির বৃদ্ধির লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি-র সহ-সভাপতি,বিশিষ্ট আইনজীবী আয়ূব...














