ডেটলাইন ওয়েব ডেস্কঃ ইসলাম ধর্মের পথ প্রদর্শন হযরত মহম্মদের জন্মদিন উপলক্ষ্যে সারা বিশ্বের মুসলিম ধর্মের মানুষরা এদিন বিশেষ প্রার্থনা ও অন্যান্য ধর্মীয় কর্মসূচী পালন করেন। এদেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুর, আসানসোলসহ দক্ষিণবঙ্গের বাঁকুড়া ,বর্ধমান সহ অন্য জেলা গুলিতেও দিনটি উদযাপন করা হয়। দুর্গাপুরের নইম নগর, রায়ডাঙ্গা, সাগরভাঙা সহ শহরের একাধিক জায়গায় শোভাযাত্রা বের হতে দেখা যায়। মসজিদ গুলিকেও সাজিয়ে তোলা হয়। এছাড়াও বিশ্ব নবী দিবসকে সামনে বিভিন্ন জায়গায় বেশ কিছু সমাজসেবা মূলক কর্মসূচী নেওয়া হয়। এদিন সকালে অনেক এলাকাতেই শোভাযাত্রা বের করা হয়। বিশ্বশান্তি, ন্যায় ও মানব কল্যাণের পথ প্রদর্শক হযরত মহম্মদের প্রদর্শিত পথ অনুসরণ করে চলার বার্তাও সেই শোভাযাত্রায় দেওয়া হয়। ইসলাম মতে আজ ১২ রবিউল আউয়াল। বিশ্ব নবী হজরত মহম্মদের জন্ম দিবস। সারা বিশ্বের মুসলিম ধর্মের মানুষরা এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে।
Latest article
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...














