ডেটলাইন,দুর্গাপুরঃ শিল্প শহর দুর্গাপুর সারা দেশের মধ্যে অন্যতম এক দূষণনগরী। বিভিন্ন সময়ে এই শহরের দূষণের মাত্রা উদ্বেগজনকভাবেই বেড়ে যায়। এবার এই শহরের বায়ু দূষণ নিয়ন্ত্রনে বিশেষ পদক্ষেপ নেওয়া হল। দেশের অনেক শহরেই কেন্দ্রীয় সরকারের ‘ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম’ শুরু হয়েছে। শনিবার সেই প্রকল্পের কাজের সূচনা হল দুর্গাপুরেও। প্রথম পর্যায়ে এদিন সিটি সেন্টারের জংশন মলের কাছে রাস্তায় নামোনো হল এক বিশেষ প্রযুক্তির যন্ত্রযুক্ত গা়ড়ি। এই যন্ত্র বাতাসে ভেসে বেরানো ধূলিকনা টেনে নিয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখবে বলে জানান মেয়র পরিষদ সদস্য(পরিবেশ) প্রভাত চট্টোপাধ্যায়। এদিন তিনি নাড়কেল ফাটিয়ে দুর্গাপুরে ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রামের সূচনা করে বলেন, এই প্রযুক্তির মাধ্যমে দুর্গাপুর শহরের বায়ু দূষণের মাত্রা অনেকটাই নিয়ন্ত্রনে আসবে। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে ‘ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম’ এর আওতায় কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রন মন্ত্রক থেকে রাজ্য দূষণ নিয়ন্ত্রন পর্ষদের মাধ্যমে গাড়িতে এই বিশেষ প্রযুক্তির যন্ত্র প্রতিস্থাপনের কাজের জন্য ২ কোটি টাকা পেয়েছে দুর্গাপুর পুরসভা। ধাপে ধাপে সারা দুর্গাপুরেই এই প্রকল্পের মাধ্যমে বাতাসকে স্বচ্ছ করার কাজ চলবে।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














