দুর্গাপুর ডেটলাইনঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অন্যতম প্রকল্প মিশন নির্মল বাংলা। প্লাস্টিক জাতীয় দ্রব্য, ক্যারিব্যাগ,প্লাস্টিকের চায়ের কাপ ব্যবহার না করা, অন্যকে ব্যবহার না করতে পরামর্শ দেওয়া এবং ক্যারিব্যাগ প্লাস্টিকের কাপের পুনর্ব্যবহার করা ও জল অপচয় না করে তা সংরক্ষনের ব্যবস্থা করা ইত্যাদি বিষয়ে সচেতন করার লক্ষ্যে সারা রাজ্যেই মিশন নির্মল বাংলা প্রকল্পের প্রচার চলছে। দুর্গাপুর নগর নিগমও এই প্রকল্পকে বাস্তবায়িত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। আজ ৪ নম্বর বরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জীর ব্যবস্থাপনায় মানুষকে সচেতন করতে একটি মহা মিছিল বের করা হয়। সুদৃশ্য ট্যাবলো সহ মিছিলটি এস বি মোড় থেকে স্টেশন বাজার হয়ে চার নং বরো অফিস প্রাঙ্গনে এসে শেষ হয়। মিছিলে ৪ নম্বর বরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জী ছাড়াও ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর সুবাষ মজুমদার,৪১ নং ওয়ার্ড কাউন্সিলর শিপুল সাহা সহ এলাকার বহু বিশিষ্ট মানুষ অংশ গ্রহন করেন।
Latest article
স্কুলে পরপর চুরির ঘটনায় এক যুবককে গ্রেফতার করল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুরের একটি স্কুলে পরপর দুই রাতে চুরির ঘটনায় অবশেষে এক যুবককে গ্রেফতার করেছে কোক ওভেন থানার পুলিশ। অঙ্গদপুরের বাসিন্দা ধৃত...
রাস্তার ধারে পার্কিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ দুর্গাপুরের মুচিপাড়া ট্রাফিক পুলিশের
ডেট লাইন দুর্গাপুর: ১২ আগস্টঃ সারা রাজ্য জুড়ে পরিবহন দফতর ও পুলিশের যৌথ উদ্যোগে এবং বিভিন্ন ট্রাফিক গার্ডের সহযোগিতায় গত ৩ আগস্ট...
গাঁজার ‘গেমপ্ল্যান’ ভেস্তে দিল পুলিশ! ৫৩ কেজি গাঁজা-সহ জালে ৩ পাচারকারী
ডেটলাইন দুর্গাপুর: পাচারের আগেই পুলিশের তৎপরতায় বড়সড় সাফল্য পেল কোক ওভেন থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...














