ডেটলাইন দুর্গাপুরঃ শাস্ত্রমতে ষষ্ঠীতে দেবীর বোধন, আর দশমীতে বিসর্জন। কিন্তু, দুর্গাপুজো নিয়ে বাঙালির এতোটাই উৎসাহ ও উন্মাদনা যে কার্যত মহালয়া থেকেই উৎসবের আনন্দে মেতে মরিয়া হয়ে ওঠে বাঙালি। কলকাতাসহ রাজ্যের বেশ কিছু জায়গায় তো শুভ মহালয়ার দিনই দুর্গাপুজোর উদ্বোধনের রেওয়াজ শুরু হয়েছে। বাংলার সেরা এই উৎসবে বাড়তি মাত্রা যোগ করে মহালয়া। বুধবার কাকভোরে চিরাচরিত রীতি মেনে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে স্তোত্রপাঠ শুনেই যেন বাঙালির মনে পুজোর দোলা লেগে যায়। মহালয়ার সঙ্গেই শাস্ত্র মতে গঙ্গাসহ রাজ্যের সব গুরুত্বপূর্ণ নদনদীর ঘাটেই পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন মানুষ। তিথি মেনে মহালয়ার দিন ভোর থেকেই সাধারণত তর্পণ করা শুরু হয়। দুর্গাপুর ব্যারেজেও ছিল সেই একই দৃশ্য। দামোদরের ঘাটে ভোর থেকেই বহু মানুষের সমাগম হয়। তারা পিতৃ পুরুষের উদ্দেশ্যে মঙ্গল কামনা করেন। শয়ে শয়ে মানুষ দামোদরের ধারে পিতৃ তর্পণে ব্যস্ত ছিলেন। তর্পণ পর্ব যাতে নির্বিঘ্নে হতে পারে তার জন্য দামোদর পাড়ে ছিল কড়া পুলিশী নিরাপত্তা ব্যবস্থা। ছিল বিপর্যয় মোকাবিলা দলও । এমনকি মানুষকে সতর্ক থাকার জন্য পুলিশের পক্ষ থেকে মাইকে ঘোষনাও করা হচ্ছিল।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














