ডেটলাইন নিউজ ডেস্কঃ চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে অবশেষে আজ সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তামিলনাড়ুর পাঁচ বারের মুখ্যমন্ত্রী ডিএমকে প্রধান এম করুণানিধি। বয়স হয়েছিল ৯৪ বছর। মূত্রনালীতে সংক্রমণ, জ্বর সহ একাধিক শারীরিক সমস্যা দেখা দেওয়ায় হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। গত ২৯ জুলাই থেকে কাবেরী হাসপাতালে আইসিইউ-তে ছিলেন করুণানিধি৷ অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। সোমবার রাত থেকেই তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। মঙ্গলবারও সেই অবস্থার কোন উন্নতি হয়নি বরং পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে থাকে। এই খবর প্রকাশ্যে আসতেই তাঁর আরোগ্য কামনায় তামিলনাড়ুর কাবেরী হাসপাতালের সামনে হাজার হাজার মানুষ ভীড় করেন। অনেককেই বুক চাপরে কাঁদতে দেখা যায়। বাংলার মুখ্যমন্ত্রী আজই চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী,রাষ্ট্রপতিসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা করুনানিধির প্রয়াণে শোক প্রকাশ করেছেন।
Latest article
মুখ্যমন্ত্রী আসার আগে শঙ্করপুর পুজো কমিটির ব্যবস্থাপনা পরিদর্শনে পুলিশ কমিশনার
ডেটলাইন দুর্গাপুর,৬ অক্টোবরঃ রাজ্যে পালা বদলের পর এবারই প্রথম বাংলার সেরা উৎসব দুর্গাপুজো অনুষ্ঠিত হতে চলেছে। সরকার বদলের সঙ্গে দুর্গাপুজো নিয়ে গাইড...
আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ আসানসোল ও দুর্গাপুরেও
ডেটলাইন দুর্গাপুর,৫ অক্টোবর: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ করলেন আসানসোল ও দুর্গাপুর আদালতের আইনজীবীরাও। রাজ্যের বিভিন্ন প্রান্তে আইনজীবীদের উপর হামলা,হেনস্থা...
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...














