ডেটলাইন কলকাতাঃ কোরোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যে লক ডাউনের দিন বাড়ানো হল। আজ নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান ৩১ মার্চ পর্যন্ত লকডাউন চলবে। আজ বিকেল পাঁচটা থেকেই নতুন নির্দেশিকা কার্যকর হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পরিস্থিতির অস্বাভাবিকতা লক্ষ্য করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। উত্তেখ্য, এই মূহূর্তে আমাদের দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচশোর বেশি,মৃতের সংখ্যা ১২। বেশির ভাগ রাজ্যে পরিস্থিতি খুব ভালো নয় তাই সর্বত্রই চলছে লক ডাউন। পশ্চিমবঙ্গেও ইতিমধ্যে করোনার বলি হয়েছেন একজন। এখানে আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত্য ৯ জন। আরও দুজনের মধ্যে নতুন করে কোভিড-১৯ জীবানু পাওয়া গেছে. এই অবস্থায় রাজ্যে লক ডাউনের সময়সীমা বাড়াতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি নিজেও অবস্থা পরিদর্শনে কলকাতার একাধিক হাসপাতালে গিয়ে খোঁজ খবর নেন। এছাড়াও লক ডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে তিনি কড়া পদক্ষেপের কথা বলেছেন। পুলিশকে এবিষয়ে সক্রিয় ভূমিকা নিতে বলেছেন। এছাড়াও করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে লকডাউন মেনে চলতে অযথা দোকান-বাজার বা রাস্তায় ভিড় না করার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














