ডেটলাইন দুর্গাপুরঃ এক ঠিকা শ্রমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য দেখা দিল শ্রমিকদের মধ্যে। কাঁকসার একটি বেসরকারি ইস্পাত কারখানার নালায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল ঐ শ্রমিক। কারখানা সূত্রে জানা গেছে,মৃত শ্রমিকের নাম মদন রজক (৩২)। গতকাল তার নাইট শিফট ডিউটি ছিল। আজ সকালে কারখানায় কাজ শুরু হতেই কয়েকজন শ্রমিক কারখানার ভেতরের নর্দমায় ঐ শ্রমিকের মৃতদেহটি দেখতে পায়। কিভাবে সে এখানে এল বা কিভাবেই বা তার মৃত্যু হল তা নিয়ে রহস্যের সঞ্চার হয়েছে। প্রশ্ন উঠছে তাকে কেউ খুন করে এখানে ফেলেছে নাকি সে কোন উঁচু জায়গায় কাজ করতে গিয়ে নিচে পড়ে গেছে। কারখানা কর্তৃপক্ষ এবিষয়ে কিছু বলতে চায়নি। মৃতের সহকর্মীদের কাছে জানা গেছে, সে বিহারের বাসিন্দা। দুর্গাপুরে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকত। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।
Latest article
মহরমে নিষিদ্ধ ডি জে, বহন করা যাবে না কোনো অস্ত্রও
ডেটলাইন দুর্গাপুর,২৪ জুনঃ আগামী ২৬ জুন মুসলিম সম্প্রদায়ের অন্যতম এক বড় উৎসব হল মহরম। পশ্চিম বর্ধমান জেলায় যাতে সেই মহরম শান্তিপূর্ণভাবে পালন...
কোক ওভেন থানাতেও পালিত আন্তর্জাতিক যোগ দিবস
ডেটলাইন দুর্গাপুর,২১ জুনঃ আজ সারা দেশজুড়ে উৎসাহের সঙ্গে ১২ তম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবছরের যোগ দিবস...
বিশ্ব পরিবেশ দিবসে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচী পালন
ডেটলাইন দুর্গাপুরঃ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সারা দেশের সঙ্গে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। সিটি সেন্টারে সাব...














