ডেটলাইন দুর্গাপুরঃ আগের থেকে খাদির প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। সেকারনেই সরকারি সংস্থা তন্তুজ ও মঞ্জুশ্রী এখন লাভের মুখ দেখছে। গতকাল গান্ধিমোড় মেলা ময়দানে দ্বিতীয় খাদিবস্ত্রের আঞ্চলিক মেলার উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী স্বপন দেবনাথ। সেখানেই তিনি এই কথা জানান। স্বপনবাবু আরও বলেন,আধুনিক প্রজন্মের কাছে খাদিকে আরও আকর্ষণীয় করে তুলতে কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে খাদির র্যাম্প শো-র আয়োজন করার কথা ভাবা হয়েছে। গত বছর প্রথমবারের এই খাদি মেলায় ১ কোটি ৪০ লাখ টাকার বেচাকেনা হয়েছিল। মন্ত্রী আশা প্রকাশ করেছেন,এবার প্রায় তিন কোটি টাকার মতো কেনাকাটা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের সাংসদ মুমতাজ সংঘমিত্রা, মেয়র দিলীপ অগস্থি, ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জী,তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি উত্তম মুখার্জীসহ অন্যান্য কাউন্সিলার। মেলায় বিভিন্ন জেলা থেকে শিল্পীরা এসেছেন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী দাবি করেছেন,খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের মাধ্যমে কয়েক লাখ মানুষ রোজগারের সুযোগ পেয়েছে।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














