ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ ‘এ’ গ্রুপের শেষ ম্যাচ ড্র করলেই শেষ ষোলোয় নিশ্চিত ছিল জাপান। কিন্তু পোল্যান্ডের কাছে পরাজিত হতেই তারা হতাশায় ভেঙে পড়ে। কারণ এই গ্রুপের অন্য ম্যাচে কলম্বিয়ার কাছে সেনেগালও হেরে যাওয়ায় জাপান এবং সেনেগালের পয়েন্ট সমান হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত ফিফার তরফে জানানো হয় সেনেগাল নয় জাপানই ‘ফেয়ার প্লে’ নিয়মে দ্বিতীয় রাউন্ডে গেল। যা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার। তিন ম্যাচ শেষে কলম্বিয়ার পয়েন্ট ৬। গ্রুপ এইচ এ একটি করে ম্যাচ জিতে এবং ড্র করে সেনেগাল ও জাপানের পয়েন্ট সমান। দু দলেরই পয়েন্ট ৪। ফলে জাপান এবং সেনেগালের গোল ব্যবধান, পক্ষে গোল, মুখোমুখি লড়াইয়েও সমতা থাকায় শেষ পর্যন্ত ‘ফেয়ার প্লে’-র হিসেবে নক আউটের টিকিট পেল জাপান। তিন ম্যাচে মোট চারটি হলুদ কার্ড দেখেছে জাপান। দুটি হলুদ কার্ড বেশি দেখেছে সেনেগাল। আর তাই হলুদ কার্ড বেশি দেখায় বিশ্বকাপ থেকে ছিটকে গেল সেনেগাল। সেনেগালই প্রথম ফিফা ফেয়ার প্লে নিয়মের বলি হল। আর এই নিয়মের দৌলতেই এবার নিয়ে তৃতীয়বার বিশ্বকাপের নক আউট পর্বে উঠল জাপান। এর আগে ২০০২ এবং ২০১০ সালেও শেষ ষোলোয় উঠেছিল জাপানিরা।
Latest article
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...














