ডেটলাইন দুর্গাপুরঃ দীর্ঘ টালবাহানার পর শেষ পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি পেল তৃণমূল। শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে জেলা আইএনটিটিইউসির সভাপতি হিসেবে বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালকেই বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ভি শিবদাসন। আইএনটিটিইউসির এই জেলা কমিটির চেয়ারম্যান হয়েছেন ভি শিবদাসন। প্রসঙ্গত,দীর্ঘদিন ধরেই এই কমিটি গঠন নিয়ে টালবাহানা চলছিল। সভাপতির দায়িত্ব কাকে দেওয়া হবে তা নিয়েও চলছিল নানা জল্পনা। একাধিক নেতার নামও শোনা গিয়েছিল। অবশেষে সেই জটিলতার অবসান ঘটিয়ে জেলা আইএনটিটিইউসির সভাপতি হলেন কংগ্রেসের টিকিটে জেতা বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল। বিধায়ক হওয়ার পর এই পদটিও তাঁর রাজনৈতিক জীবনে এক বড় প্রাপ্তি।
Latest article
বিবাহ উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে দুর্গাপুরে রক্তদান শিবির
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসন এবং পরিবারভিত্তিক রক্তদান শিবির বৃদ্ধির লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি-র সহ-সভাপতি,বিশিষ্ট আইনজীবী আয়ূব...
প্রচারে নেমে পড়লেন দুর্গাপুরের দুই কংগ্রেস প্রার্থী
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় কংগ্রেস। এই তালিকায় দেখা গেছে এবার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী...
বাসস্ট্যান্ডে চা খেতে গিয়েও জনসংযোগে প্রার্থী কবি দত্ত
ডেটলাইন দুর্গাপুর,২৮ মার্চঃ বরাবর রাজনীতির বাইরে থাকতে পছন্দ করলেও এবার তাঁকেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই,শেষ পর্যন্ত...














