ডেটলাইন পূর্ব বর্ধমানঃ ভাগাড়কাণ্ডের জেরে অবশেষে সক্রিয় ভূমিকা নিতে চলেছে রাজ্য সরকার। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অধিক লাভের নেশায় ভাগাড়ের মৃত মুরগির মাংস যেমন হোটেলের ক্রেতাদের বিক্রি করছে তেমনই অনেক রেস্টুরেন্টও তাদের ফ্রিজে রেখে দেওয়া পচা মাংস এবং অন্যান্য নষ্ট হয়ে যাওয়া সবজি ইত্যাদি দিয়ে রান্না করা খাবার ক্রেতাদের পাতে দিচ্ছে বলে রাজ্যের বিভিন্ন জায়গাতেই অভিযোগ উঠেছে। বিভিন্ন পুরসভার তরফে এনিয়ে অভিযানও করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টের পচা নষ্ট হওয়া খাবারও। ব্যবস্থাও নেওয়া হয়েছে একাধিক হোটেলের বিরুদ্ধে। কিন্তু রাজ্যে খাদ্যের গুনাগুন পরীক্ষার সেরকম পরিকাঠামো না থাকায় বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠে খাদ্য দফতর। এবার সেই সমস্যার সমাধানে উদ্যোগী হল সরকার। আগামী কয়েক মাসের মধ্যেই রাজ্যে পাঁচটি আঞ্চলিক খাদ্য পরীক্ষাগার তৈরীর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। শনিবার বর্ধমানে একথা জানান রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি জানান এই ৫টি পরীক্ষাগার হবে শিলিগুড়ি, বীরভূম, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও হুগলী জেলায়। প্রতিটির জন্য গড়ে ২০-২২ কোটি টাকা খরচ হবে। পুজোর পরই এই পাঁচটি আঞ্চলিক পরীক্ষাগার চালু হয়ে যাবে। এছাড়া কলকাতায় দেশ তথা এশিয়ার অন্যতম অত্যাধুনিক মুখ্য খাদ্য পরীক্ষাগারটি তৈরী হবে। তা ডিসেম্বরেই চালু হবে। এরজন্য খরচ হবে ১৩০ কোটি টাকা। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান,চাল, গম, আটা, ময়দা, ভোজ্যতেল থেকে তৈরী খাবারসহ মাছ,মাংস সব ধরনের খাবারই পরীক্ষা করা হবে এই পরীক্ষাগারগুলিতে।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














