ডেটলাইন দুর্গাপুর,১২ আগস্টঃ বিশ্বের প্রতিটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে সে দেশের যুবসমাজের ওপর। তাই বলা হয় তরুণরাই দেশের মেরুদণ্ড। বিশ্বজুড়ে নতুন প্রজন্মকে উৎসাহিত করার জন্য প্রতি বছর ১২ আগস্ট পালন করা হয় আন্তর্জাতিক যুব দিবস। ১৯৯৮ সালে প্রথম আন্তর্জাতিক যুব দিবস পালন করার পরামর্শ দেয় বিশ্ব সম্মেলন। পরের বছর অর্থাৎ ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক যুব দিবসের প্রস্তাবে সম্মতি দেয় সম্মেলনে যোগদানকারী মন্ত্রীরা। ২০০০ সালে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এবং প্রথম আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। বিশ্বের যুব সমাজ সম্পর্কিত বিভিন্ন সমস্যার প্রতি বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে প্রতি বছর ১২ আগস্ট পালন করা হয় আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের গুরুত্ব ও কঠোর পরিশ্রম এবং কীভাবে তারা সমাজে পরিবর্তন এনেছে তা বুঝে এই দিনটি পালন করাই হল উদ্দেশ্য। অন্যান্য জায়গার সঙ্গে এদিন দুর্গাপুরেও এই বিশেষ দিনটি পালন করা হল। দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কো অর্ডিনেশন সোসাইটির উদ্যোগে এবং ভারত সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধীনস্ত নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুর ও স্বেচ্ছাসেবী সংস্থা সুইচ অন ফাউন্ডেশন ও হুলাডেক এর সহযোগিতায় বিধাননগর ডিডিএ মার্কেট সহ সন্নিহিত এলাকায় বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত পরিছন্নতার প্রচার সহ পড়ে থাকা প্লাস্টিক ও বর্জ্য সংগ্রহ অভিযান করা হয়। এই কর্মসূচীতে সামিল হয়েছিল দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটির কিশোররা। পরিবেশ আন্দোলনের কর্মী কবি ঘোষ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ও শংসাপত্র প্রদান করেছেন। তিনি আরও জানিয়েছেন এই কাজ ধারাবাহিকভাবে চলবে।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














