মহরমে নিষিদ্ধ ডি জে, বহন করা যাবে না কোনো অস্ত্রও

0
111

ডেটলাইন দুর্গাপুর,২৪ জুনঃ আগামী ২৬ জুন মুসলিম সম্প্রদায়ের অন্যতম এক বড় উৎসব হল মহরম। পশ্চিম বর্ধমান জেলায় যাতে সেই মহরম শান্তিপূর্ণভাবে পালন করা যায় সেই উপলক্ষে বিভিন্ন থানা এলাকার মহরম কমিটি গুলির সাথে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে পক্ষ থেকে শান্তি বৈঠকের আয়োজন করা হয়। দুর্গাপুর থানার পাশাপাশি কোক ওভেন থানার পক্ষ থেকেও অনুষ্ঠিত হল মহরম নিয়ে সমন্বয় সভা।মহরম উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আয়োজিত এই বৈঠকে কোক ওভেন থানার অধীন তিনটি মহরম কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, শোভাযাত্রায় ডিজে বাজানো যাবে না এবং কোনো ধরনের অস্ত্র নিয়েও বের হওয়া যাবে না। এই বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায়,সিআই বুদবুদ অর্চিষ্মান মন্ডল,কোক ওভেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজয় দলপতি,ওসি ট্রাফিক মুচিপাড়া শিব নন্দন দুবে,সাব ইন্সপেক্টর রিন্টু মাহাতো সহ কোক ওভেন থানা এলাকার একাধিক বিশিষ্টজনেরা। সভা থেকে এলাকায় শান্তিপূর্ণভাবে মহরম পালনের আহ্বান জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here