ডেটলাইন দুর্গাপুরঃ এক দরিদ্র পরিবারের ছাত্রীর পড়াশোনার দায়িত্ব নিল হিউম্যান রাইটস কাউন্সিল। দুর্গাপুরের আরা কালীনগরের বাসিন্দা ওই ছাত্রীর নাম পারমিতা ভান্ডারী। সে বিধান নগর গভর্নমেন্ট হাই স্কুলে ক্লাস নাইনে পড়ে। কিন্তু খুবই দরিদ্র পরিবার তারা। তাই পড়াশোনা চালিয়ে যাওয়া সমস্যা হয়ে উঠেছে। সেকথা জানতে পেরে হিউম্যান রাইটস কাউন্সিলের ন্যাশনাল জয়েন সেক্রেটারি সম্রাট মন্ডল বিষয়টি হিউম্যান রাইটস কাউন্সিলের ন্যাশনাল চেয়ারম্যান সরদার জগজিত সিং ও কাউন্সিলের ন্যাশনাল জয়েন সেক্রেটারি সোমনাথ মন্ডলদের জানিয়েছিলেন। এদিন তাদের উপস্থিতিতে ওই ছাত্রীর ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত পড়াশোনার যাবতীয় খরচের দায়িত্ব নেওয়ার কথা জানিয়ে দেওয়া হয় পরিবারটিকে। একই সঙ্গে ওই ছাত্রীর বাবার পায়ের কিছু সমস্যার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্বও গ্রহণ করেছে কাউন্সিল। হেমাটাইট কাউন্সিলর রাষ্ট্রীয় চেয়ারম্যান সরদার সিং সোমনাথ মন্ডল জানান, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের এই ধরনের দুঃস্থ ছাত্রছাত্রীদের সহযোগিতায় এগিয়ে আসে তাহলে সমাজের আরও উন্নতি হবে।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














