ডেটলাইন দুর্গাপুরঃ পেট্রোল-ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামল দুর্গাপুরের তৃণমূল কংগ্রেস। রবিবার বিকেলে দুর্গাপুর ২ নম্বর ব্লক তৃণমূলের উদ্যোগে বেনাচিতির ভিড়িঙ্গী থেকে প্রান্তিকা পর্যন্ত এক প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলে ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায়,দুর্গাপুর ব্লক ২ এর সভাপতি বিপ্লব বিশ্বাস,মেয়র পরিষদ সদস্য রাখী তেওয়ারী,ধর্মেন্দ্র যাদবসহ তৃণমূলের অন্যান্য নেতা নেত্রীরা। এই দিন একি ইসুতে দুর্গাপুরে গ্যামনব্রিজ থেকে সুকান্তপল্লি পযর্ন্ত প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। মিছিলে অংশ নেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায়,ও তৃণমূল নেতা ভিমসেন মণ্ডল এবং এলাকার তৃণমূল কাউন্সিলাররা। প্রতিদিন যে হারে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ছে তাতে সাধারন মানুষের সমস্যা ক্রমশই বেড়ে চলেছে। এর জন্য কেন্দ্রের বিজেপি সরকারকেই দায়ী করে তীব্র প্রতিবাদ জানান পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায়। তিনি জানান,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই নরেন্দ্র মোদি সরকারের জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। অবিলম্বে পেট্রোল ডিজেলের দাম না কমালে তাদের এই আন্দোলন আরও তীব্র হবে বলে জানান তিনি।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














