ডেটলাইন দুর্গাপুরঃ আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানায় বিষাক্ত গ্যাসের ঝাঁঝালো গন্ধ এবং লাল ধোঁয়ায় আতঙ্ক ছড়ায়। কারখানা চত্বর এবং পাশের মেইনগেট, কাদারোড, আমরাই, কাণ্ডেশ্বর, লিংকপার্ক, নইমনগর সহ বহু এলাকা লাল ধোঁয়া ও গ্যাসের গন্ধে ভরে যায়। জানা গেছে, বিওএফ বিভাগের অক্সিজেন প্ল্যান্ট দিয়ে ইস্পাত তৈরির প্রক্রিয়া সম্পন্ন হয়। সেখানে চিমনিতে স্ক্রাবার লাগানো থাকে। আজ সেই স্ক্রাবার পরিষ্কার করতে গিয়ে ১ নম্বর কনভার্টারে কিছু সমস্যা দেখা দেয়। সেই কারণে চিমনি দিয়ে প্রচুর পরিমাণে ডাস্ট মিশ্রিত লাল ধোঁয়া বেরোতে থাকে। এছাড়া ডাস্ট পার্টিকল বসানোর ক্ষেত্রেও কিছু ত্রুটি দেখা দেয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কারখানা লাগোয়া এলাকার বাসিন্দারা এই ধোঁয়া ও গ্যাসের গন্ধ অনুভব করতে থাকেন। যদিও ডিএসপির জনসংযোগ আধিকারিক চিন্ময় সমাজদার বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। সঙ্গে সঙ্গে শাট-ডাউন করা হয়েছে। ভয়ের কিছু নেই।
Latest article
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...














