ডেটলাইন দুর্গাপুরঃ গোটা রাজ্যের সাথে সাথে খুশির ঈদে মেতে উঠল দুর্গাপুরবাসী। শনিবার সকালে দুর্গাপুরের দেশবন্ধুনগর, নইম নগর,সগরভাঙ্গা, রায়ডাঙ্গা,আমরায়, চন্ডিদাস, মুচিপাড়া, ডিটিপিএস, মায়াবাজার সহ বিভিন্ন এলাকায় নামাজ পড়তে দেখা গেল এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে। নতুন জামা কাপড় পরে খুশির এই দিনে মেতে উঠতে দেখা যায় কচিকাচাদেরও। অন্যদিকে ঈদের নামাজ পড়তে দেখা গেল অন্ডাল, উখরা, পাণ্ডবেশ্বর, লাউদোহা এলাকার বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের মানুষদের। ঈদের সকালে সাধারণ মানুষকে সম্প্রীতি ও শুভেচ্ছা জানাতে এদিন বিভিন্ন স্থানে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলাররা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন পুলিশ কর্তা থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিককাও।
Latest article
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...














