ডেটলাইন আসানসোলঃ এবারের শারদীয় উৎসবে পশ্চিম বর্ধমান জেলায় একাধিক ক্লাব নজরকাড়া মন্ডপ ও প্রতিমা করেছে। ভিন জেলার দর্শকরাও প্রতিবারের মতো এবছরও আসানসোল ও দুর্গাপুরের বিখ্যাত পুজোগুলি দেখতে ভিড় জমাবেন বলে পুজো উদ্যোক্তাদের আশা। তবে এবার যে দর্শকদের একটা বড় অংশের গন্তব্য হতে চলেছে রেল শহর চিত্তরঞ্জন তা বলাই যায়। কারন কলকাতার দেশপ্রিয় পার্কের পর এখানেই এবার দেখা যাবে ফাইবারের তৈরী বিশাল মাপের দূর্গা প্রতিমা। এই দূর্গা দেখা যাবে চিত্তরঞ্জনের ৬ এর পল্লী সার্বজনীন দুর্গাপূজায়। কলকাতার কাঁচরাপাড়ার শিল্পী রতন পাল দুমাস ধরে এই প্রতিমা তৈরি করেছেন। কলকাতার দেশপ্রিয় পার্কে বড় দুর্গা দেখার জন্য ব্যাপক ভিড় হয়েছিল। চিত্তরঞ্জনেও দর্শকদের ভালোই ভিড় হবে বলেই মনে করেন পুজো উদ্যোক্তারা। তারা জানিয়েছেন ভিড় সামলানোর জন্য প্রচুর স্বেচ্ছাসেবক, সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ মোতায়েন থাকবে।
Latest article
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...














