ডেটলাইন আসানসোলঃ জামুড়িয়ার চুরুলিয়ায় পরিত্যক্ত একটি খনিতে আগুন লেগে যাওয়ায় খনি মুখ থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসির মধ্যে। অনেকেরই শ্বাসকষ্ট শুরু হয়। আতঙ্কের জেরে এলাকার কয়েকটি স্কুল বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থলে দমকল ও ইসিএলের আধিকারিকরা পরিদর্শনে আসেন। পরিত্যক্ত খনিটির নাম তারা খনি। এর একটি অংশ জামুরিয়াতে, বাকিটা বারাবনি এলাকায়। খনির খোলা মুখটি রয়েছে জামুরিয়ার চুরুলিয়ায়। আগুনের ঘটনায় তাই সেখানেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গেছে, ২০১৪-২০১৫ সালে বরাত শেষ হয়ে যাওয়ায় এই কয়লা খনিটি বন্ধ করে দেয় বেঙ্গল এমটা কোল মাইনস লিমিটেড নামে একটি বেসরকারী সংস্থা। এরপর ২০১৬ সালে রাজ্য সরকারের ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট লিমিটেড এই খনিটির উত্তোলনের কাজ শুরু করে। এরপরেই আজ সকালে খনিমুখ থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। খনি বিশেষজ্ঞদের অনুমান, ভূগর্ভে থাকা মিথেন গ্যাসের সঙ্গে অক্সিজেন মিশেই আগুন ধরেছে। সেই আগুন কয়লার স্তরে ছড়িয়ে পড়েছে। এর ফলেই ধোঁয়া বের হতে শুরু করেছে। ইসিএলের তরফে এলাকার মানুষকে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














