ডেটলাইন দুর্গাপুরঃ জীবনকে সুরক্ষা দিতে হলে আমাদের প্রকৃতিকে রক্ষা করতে হবে। পরিবেশ দূষণ রোধ করতে হবে এবং সবুজ বাঁচাতে হবে। এই লক্ষ্য নিয়েই দুর্গাপুরের পর্বতারোহী সংস্থা দুর্গাপুর মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েসন বিগত তিন বছর ধরে শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে শহর থেকে দূরে ঐতিহাসিক এলাকা গড় জঙ্গলের দেউল পার্কে সারারাতের নেচার ক্যাম্পের আয়োজন করে আসছে। এবারও এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবার এই সাইকেলযাত্রায় অংশ নিয়েছে দুর্গাপুরের বিভিন্ন স্কুলের ৭০ জন ছাত্রছাত্রী। দুর্গাপুর মাউন্টেনিয়ারিং সংস্থার সম্পাদক সাগরময় চৌধুরী জানান, আরও বেশী ছাত্রছাত্রী তাদের এই কর্মসূচীতে অংশ নিতে চাইলেও তাদের সীমিত ক্ষমতার কারনে মাত্র ৭০ জনকেই নেওয়া হয়েছে। তিনি জানান ইস্পাতনগরীতে তাদের সংস্থার দফতর থেকে সাইকেলযাত্রাটি বের হয়ে সিটি সেন্টার ও বিজোন এলাকা ঘুরে গড়জঙ্গলে যাবে। রাতে দেউল পার্কে ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। সেখানেই ছাত্রছাত্রীরা থেকে প্রকৃতিকে জানার চেষ্টা করবে। সঙ্গে তাদের মেডিকেল টিমও রাখা হচ্ছে। পরের দিন সকালে সবাই ফিরে আসবে। এই কর্মসূচীর সঙ্গেই নিজের শহরকে জানারও অভিজ্ঞতা পাবে এই ছাত্রছাত্রীরা। সাগরময়বাবু জানান,সব মিলিয়ে একটা রাত অ্যাডভেঞ্চারের মধ্যে কাটাতে পারবে ছাত্রছাত্রীরা।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














