ডেটলাইন দুর্গাপুরঃ অনেকটা নতুন আঙ্গিকে এবং দুর্গাপুর পুরসভার পরিচালনায় শুরু হল দুর্গাপুরের ঐতিহ্যের কল্পতরু মেলা তথা ১০ দিনের সাংস্কৃতিক উৎসব। বিগত সময়ের মেলা কমিটি ভেঙে এবার মেয়র দিলীপ অগস্তির তত্বাবধানে মেলার সূচনা হল। এবারের মেলায় ৪০০ এর বেশী স্টল থাকছে। নিরাপত্তার জন্য মেলা জুড়ে রাখা হয়েছে ৭০টির বেশি সিসি ক্যামেরা। থাকছে শতাধিক স্বেচ্ছা সেবক। মেয়র জানিয়েছেন খুব শিঘ্রই মেলা ময়দান পাঁচিল দিয়ে ঘেরা হবে। এখানে একটি স্থায়ী মঞ্চও করা হবে। প্রসঙ্গত, শুধু দুর্গাপুর বা পার্শ্ববর্তী এলাকা নয়, দুর্গাপুরের বাইরের বিভিন্ন জায়গা থেকেও প্রচুর দর্শক এই মেলা দেখতে আসেন। এছাড়াও এখানকার সাংস্কৃতিক মঞ্চেও অংশ নেন বহু বিশিষ্ট শিল্পী ও কলা কুশলী।
Latest article
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...














