ডেটলাইন দুর্গাপুরঃ দীর্ঘ সাত মাস পর অবশেষে দুর্গাপুর ব্যারেজের বিপর্যস্ত ১ নম্বর লকগেটটি তুলে নতুন লকগেট বসানোর কাজ শুরু হল। বৃহস্পতিবার থেকে পুরোনো লকগেট কাটিংয়ের কাজ শুরু হয়েছে। উল্লেখ্য, গত ২০১৭ সালের ২৪ নভেম্বর দামোদর নদের ওপর দুর্গাপুর ব্যারেজের ১ নং লকগেট ভেঙে বিপর্যয় দেখা দেয়। লকগেট দুমড়ে মুচড়ে চ্যানেলে আটকে পড়ে। প্রায় দেড় ফুট ওপরে আটকে পড়ায় হু হু করে ব্যারেজের জল বেরোনো শুরু করে। শেষপর্যন্তু ব্যারেজ জলশূন্য হয়ে পরে। এই বিরল দৃশ্য আগে কখনও দেখা যায়নি। দুর্গাপুর জুড়ে পানীয় জলের সংকট দেখা দেয়। পুরসভার পক্ষ থেকে ট্যাঙ্কারে করে বিভিন্ন এলাকায় জল সরবরাহ করা হয়। টানা তিন দিন ঐ পরিস্থিতি চলার পর অবস্থা স্বাভাবিক হয়। যুদ্ধকালিন তৎপরতায় লকগেট মেরামতের কাজ শুরু হয়। বসানো হয় আপতকালীন ফ্লোটিং গেট। এরপর কেটে গেছে প্রায় সাত মাস। সামনেই বর্ষা। তাই বিপদের সম্ভাবনা এড়াতে অবশেষে নতুন লকগেট বসানোর উদ্যোগ নেওয়া শুরু হল।
Latest article
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...














