ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুর ব্যারেজের ৩১ নম্বর লক গেট ভাঙার পর দুদিন কেটে গেলেও সংস্কারের কাজ সেভাবে এগোয়নি। পুরসভার তরফে পানীয় জলের ট্যাঙ্ক পাঠানো হলেও দুর্গাপুরের বিভিন্ন এলাকায় জল না পাওয়ার অভিযোগ রয়েছে। এই অবস্থায় এদিন দুর্গাপুর ব্যারেজের অবস্থা পরিদর্শনে এসে ঘটনার যাবতীয় দায় রাজ্য সরকারের উপরই চাপালেন রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করে বলেছেন, আগেও একবার লকগেট ভেঙেছে। কিন্তু সেখান থেকেও কোন শিক্ষা নেয়নি এখানকার প্রশাসনিক কর্তারা। তাঁর আরও অভিযোগ যে,এখানে বেআইনি কাজকর্ম হয় বলেই ব্যারেজের গেট ভাঙছে। একই সঙ্গে তিনি লকগেট মেরামতিতে সেনা তলবের দাবিও তোলেন। রাজ্য ও সেচ দপ্তরের কোনও পরিকল্পনা নেই বলেও তিনি অভিযোগ করেছেন। তাঁর দাবি, কাছেই পানাগড় সেনাছাউনি আছে। সেখান থেকে বিপর্যয় মোকাবিলা দল ডাকা যেতেই পারত। কিন্তু সেবিষয়ে এখানকার প্রশাসন কোন নজরই দেয়নি। এদিকে ক্ষতিগ্রস্ত লক গেট মেরামতির ক্ষেত্রে প্রশাসনিক তৎপরতা চলছে।
Latest article
এ বছর জেলার ১২টি পুজো কমিটি পেল ‘দেবী দুর্গা সম্মান-২০২৬’
ডেটলাইন আসানসোল,৩০ অক্টোবরঃ রাজ্যে পালা বদলের পর এবারই প্রথম দুর্গাপুজো অনুষ্ঠিত হল। রাজ্য সরকারের তরফে এবার পুজো নিয়ে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি...
নেশামুক্ত সমাজ গড়তে পথে নামল কোক ওভেন থানার পুলিশ
সংবাদদাতা, দুর্গাপুর: নেশার অন্ধকার থেকে মুক্তি, সুস্থ সমাজ গড়ার অঙ্গীকার। নেশার সর্বনাশা পরিণতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামল আসানসোল-দুর্গাপুর পুলিশ...
দামোদরের বিসর্জন ঘাট পরিদর্শনে প্রশাসনিক কর্তারা,বাড়তি নজরদারি নিরাপত্তায়
ডেটলাইন দুর্গাপুর: রাজ্যে পালা বদলের পর এবারই প্রথম বাংলায় দুর্গাপুজো হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এবার পুজোর ক্ষেত্রে একাধিক নতুন বিধি লাগু...














