ডেটলাইন দুর্গাপুরঃ ২০১২ সালের ৩১ জুলাই দুর্গাপুরের ডিভিসি মোড়ে এক পথ দুর্ঘটনায় প্রয়াত হন দুর্গাপুরের মিডিয়া জগতের বিশিষ্ট চিত্র সাংবাদিক দীপক গুরুং।পেশাগতভাবে দুর্গাপুরের এক বেসরকারী শিল্প সংস্থায় কর্মরত থাকলেও তার নেশা ছিল সাংবাদিকতা। সুযোগ পেলেই খবরের খোঁজে যেমন ক্যামেরা নিয়ে দৌড়ে যেতো,আবার তেমনই বন্ধুবান্ধব,চেনা অচেনা মানুষের বিপদে বা কোনো প্রয়োজনে তাদের পাশে গিয়ে দাঁড়াতেন দীপক। এমন একজন ব্যক্তিত্বকে হারিয়ে দুর্গাপুরের সাংবাদিক জগতে নেমে আসে মর্মান্তিক এক ধাক্কা। তার মৃত্যুর পর থেকেই প্রতি বছর ৩১ জুলাই তার স্মৃতিতে দুর্গাপুরের মেইন স্ট্রিম মিডিয়া সোসাইটির সাংবাদিকরা আয়োজন করে আসছেন একটি স্বেচ্ছা রক্তদান শিবির। এবারও তার স্মৃতিতে থ্যালাসেমিয়া রোগীদের সাহাযার্থে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটির সহযোগিতায় মিশন হাসপাতাল ব্লাড সেন্টারে আয়োজিত ১২তম বর্ষ ন্যানো রক্তদান শিবিরে ১৫ জন রক্তদান করেছেন। একাধিক সাংবাদিক এবং প্রয়াত দীপকের প্রতিবেশীরা রক্তদান করেন। শিবির শুরুর আগে প্রয়াত গুরুংয়ের প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন করে তার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।শিবিরে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটির রাজ্য সম্পাদক কবি ঘোষ, বিশিষ্ট চিকিৎসক ও ব্লাড সেন্টারের ইনচার্য ডা: পৃথ্বভী রাজ প্রমূখ।সকল রক্তদাতাকে সার্টিফিকেট প্রদান করা হয়।
Latest article
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...














