ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া সফরের তিনটি করে টি২০ ম্যাচের জন্য গতকাল রাতের দিকে দল ঘোষণা করেন ভারতের নির্বাচক মন্ডলী। কিন্তু সবাইকে অবাক করে মহেন্দ্র সিং ধোনিকে সেই দল থেকে বাদ দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ধোনিভক্তরা যেমন ক্ষুব্ধ হয়েছেন তেমনই শুরু হয়েছে বিতর্ক। ধোনির বদলে উইকেটের পিছনে থাকবেন ঋষভ পন্থ। ১২ বছরের টি-টোয়েন্টি কেরিয়ারে মহেন্দ্র সিং ধোনির জীবনে যা কখনও ঘটেনি, এবার সেটাই ঘটে গেল। এই প্রথম বার জাতীয় টি-টোয়েন্টি টিম থেকে বাদ পড়লেন মহেন্দ্র সিং ধোনি। উল্লেখ্য, ২০০৬ সালের ১ ডিসেম্বর দেশের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয় ধোনির। তারপর ৯৩-টা ম্যাচ খেলেছেন ধোনি। ১২৭ স্ট্রাইক রেটে রান করেছেন ১৪২৭। ৫৪ ক্যাচের সঙ্গে ৩৩ স্টাম্পিং। এমনকি আইপিএলেও একাধিক ম্যাচ ফিনিশ করা ম্যাচ খেলেছেন। তবে বর্তমানে ফর্ম ভাল যাচ্ছিল না ধোনির। বিশেষ করে টি-টোয়েন্টিতে। ৩৭ বছরের ধোনির মধ্যে আগের সেই ধোনিকে সেভাবে আর পাওয়া যাচ্ছিল না। সম্ভবত সেকারনেই যার টিম থেকে বাদ পড়লেন তিনি। কিছুটা মন্থর হলেও উইকেটকিপার হিসেবে ধোনি এখনও যথেষ্ট ফিট। তাছাড়াও তার অভিঙ্গতাও অনেক। সেখানে ঋষভ কতটা কি করতে পারবেন সেই প্রশ্নও তুলছেন অনেকেই।
Latest article
মুখ্যমন্ত্রী আসার আগে শঙ্করপুর পুজো কমিটির ব্যবস্থাপনা পরিদর্শনে পুলিশ কমিশনার
ডেটলাইন দুর্গাপুর,৬ অক্টোবরঃ রাজ্যে পালা বদলের পর এবারই প্রথম বাংলার সেরা উৎসব দুর্গাপুজো অনুষ্ঠিত হতে চলেছে। সরকার বদলের সঙ্গে দুর্গাপুজো নিয়ে গাইড...
আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ আসানসোল ও দুর্গাপুরেও
ডেটলাইন দুর্গাপুর,৫ অক্টোবর: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ করলেন আসানসোল ও দুর্গাপুর আদালতের আইনজীবীরাও। রাজ্যের বিভিন্ন প্রান্তে আইনজীবীদের উপর হামলা,হেনস্থা...
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...














