ডেটলাইন দুর্গাপুরঃ মেলা চলাকালিন গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে দুর্ঘটনা দুর্গাপুরের অমরাবতি সেনা ক্যাম্পাসে। ঘটনায় বেশ কয়েকজন শিশু ও মহিলাসহ অনেকেই আহত হয়েছেন। জানা গেছে, অমরাবতি সিআরপিএফ ক্যাম্পাসের মধ্যে শ্রাবন মাস উপলক্ষ্যে মেলার আয়োজন করা হয়েছিল। স্বপরিবারে কলোনির লোকজনেরা সেখানে অংশ নেন। অন্যান্য জিনিসের সঙ্গেই বিক্রি হচ্ছিল গ্যাস বেলুনও। এদিন বিকেলের দিকে হঠাৎই বিকট শব্দ করে গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে যায়। দুর্ঘটনায় প্রায় ২০-২৫ জন কম বেশি আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের শহরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে দুজনের আঘাত গুরুতর বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ডিসি(পূর্ব) অভিষেক মোদিসহ অন্যান্য পুলিশকর্তারা আসেন।
Latest article
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...














