ডেটলাইন ওয়েব ডেস্কঃ গোটা ভারতবর্ষ জুড়েই চলছে প্রচন্ড দাবদাহ। কোথাও কম কোথাও বেশী। তার মধ্যে তো রীতিমতো পুড়ছে সমগ্র দক্ষিণবঙ্গ। ৪০ ডিগ্রির কাছেই ঘোরাফেরা করছে তাপমাত্রা। ইতিমধ্যে কয়েকটি বিক্ষিপ্ত কালবৈশাখী হলেও তাতে গরম কমেনি। এখনই বৃষ্টিরও কোন সম্ভাবনা নেই। তবে ফণী নামে এক ঘূর্ণীঝড় নিয়ে কিছুটা হলেও আশা জেগেছে। জানা গেছে, অন্ধ্র উপকূল হয়ে উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড়টি। এরপর ক্রমশ শক্তি হারাবে। এর প্রভাবে বুধবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার সন্ধ্যার পর থেকেই শক্তি বাড়াতে শুরু করেছে ফণী। ১ ও ২ মে ১৮৫ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফণী যত এগিয়ে আসবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ইতিমধ্যেই কেরালার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি এটাও জানানো হয়েছে যে, ৩ মে থেকে উড়িষ্যায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্মচাপ ‘ফণী’র আয়তন ২ লক্ষাধিক বর্গকিলোমিটার। ঘূর্ণিঝড়টি আঘাত হানলে বাতাসের গতিবেগ ঘন্টায় ১৬০ কি:মি: থেকে সর্বোচ্চ ২৩০ কি:মি: পর্যন্ত উঠতে পারে। বর্তমানে নিম্মচাপটির মুখ অধিকাংশই পুরো বাংলাদেশ উপকূলের দিকে এবং আংশিক ভারতের সমুদ্র উপকূলের দিকে রয়েছে বলে জানা গেছে।
Latest article
১ জুন থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার,মহিলাদের জন্য সরকারী বাস ফ্রি
ডেটলাইন কলকাতা, ১১ মেঃ ১ জুন থেকেই রাজ্যে চালু হয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা মাসে মাসে ৩০০০ টাকা...
বিজেপি কর্মী সমর্থকদের আনন্দ উচ্ছ্বাস দুর্গাপুরেও
ডেটলাইন দুর্গাপুর,৯ মেঃ বাংলার রাজনীতিতে একটা অধ্যায় শেষ হয়ে শুরু হল এক নতুন অধ্যায়। কংগ্রেস,বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসের পর এবার বাংলায় বিজেপির...
বিবাহ উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে দুর্গাপুরে রক্তদান শিবির
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসন এবং পরিবারভিত্তিক রক্তদান শিবির বৃদ্ধির লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি-র সহ-সভাপতি,বিশিষ্ট আইনজীবী আয়ূব...














