ডেটলাইন ওয়েব ডেস্কঃ আলিপুর আবহাওয়া দপ্তরের খবরে জানা গেছে, শক্তি বাড়িয়ে উড়িষ্যার দিকে ধেয়ে আসছে বঙ্গোপসাগরে উদ্ভুত ঘূর্ণিঝড় ফণী। শুক্রবারের মধ্যে সেটি তীব্র ঘূর্ণিঝড়ের চেহারা নিয়ে উড়িষ্যা উপকূল তটে আছড়ে পড়তে পারে। স্থলভূমিতে ঢোকার সময় তার গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৭০ থেকে ২০০ কিলোমিটার। যদিও ফনীর শক্তিবৃদ্ধি আগেই শুরু হয়ে যাচ্ছে। খুব অল্প সময়ের মধ্যেই শক্তি বাড়িয়ে অতি ভারী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ফণী। পশ্চিমবঙ্গেও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচার কর্মসূচিতে রদবদল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, হেলিকপ্টারের বদলে সড়ক পথেই বেশিরভাগ নির্বাচনী সভাস্থলে যাবেন তিনি৷ ষষ্ঠ দফার নির্বাচন হবে যে লোকসভা কেন্দ্রগুলিতে, শীঘ্রই সেখানে প্রচার শুরু করবেন তৃণমূল সুপ্রিমো। এছাড়াও এই প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্যও তিনি প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
Latest article
স্কুলে পরপর চুরির ঘটনায় এক যুবককে গ্রেফতার করল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুরের একটি স্কুলে পরপর দুই রাতে চুরির ঘটনায় অবশেষে এক যুবককে গ্রেফতার করেছে কোক ওভেন থানার পুলিশ। অঙ্গদপুরের বাসিন্দা ধৃত...
রাস্তার ধারে পার্কিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ দুর্গাপুরের মুচিপাড়া ট্রাফিক পুলিশের
ডেট লাইন দুর্গাপুর: ১২ আগস্টঃ সারা রাজ্য জুড়ে পরিবহন দফতর ও পুলিশের যৌথ উদ্যোগে এবং বিভিন্ন ট্রাফিক গার্ডের সহযোগিতায় গত ৩ আগস্ট...
গাঁজার ‘গেমপ্ল্যান’ ভেস্তে দিল পুলিশ! ৫৩ কেজি গাঁজা-সহ জালে ৩ পাচারকারী
ডেটলাইন দুর্গাপুর: পাচারের আগেই পুলিশের তৎপরতায় বড়সড় সাফল্য পেল কোক ওভেন থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...














