ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ বিশ্বের সব থেকে বেশী দেশ ফুটবল খেলে। তাই থেলাধূলার জগতে অন্যতম এক জনপ্রিয় খেলা হল ফুটবল। ১১ জনের খেলা হলেও যিনি গোল দেন তার নাম সবাই জেনে যায়। পেলে,মারাদোনা থেকে বর্তমানে আর্জেন্টিনার লিওলেন মেসি ও পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।দেশের হয়ে আর ক্লাবের হয়ে সবথেকে বেশি গোল এরাই করেন। তাদের গোলের দিকেই চেয়ে থাকে সমর্থকরা। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে দেশ ও ক্লাবের হয়ে ৮০০ গোল করে এক অনন্য রেকর্ড গড়ে ফেলেছেন রোনাল্ডো। ১০৯৭টি ম্যাচ খেলে ৮০১ টি গোলের রেকর্ড এখন রোনাল্ডোর ঝুলিতে। ২ ডিসেম্বর প্রিমিয়ার লিগের ম্যাচে আর্সেনালের বিপক্ষে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে জোড়া গোল করে এই ইতিহাস রচনা করেন রোনাল্ডো। এবার বিশ্বের সেরা পুরস্কার ব্যালন ডি’ওর পেয়েছেন মেসি। তার কদিনের মধ্যেই এই নয়া কীর্তি স্থাপন করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রতিযোগিতামূলক ফুটবলে এই রেকর্ডের মালিক একমাত্র রোনাল্ডো। বিশ্ব ফুটবলের এক নম্বর গোলমেশিন এখন তিনি। ৩৬ বছরেও বিশ্বের যে কোনও ফুটবলারকে চ্যালেঞ্জ করতে পারেন তিনি। মোট ১০৯৭ ম্যাচ খেলে ৮০১ গোল। দুই দফায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে তার ১৩০টি গোল হয়ে গেল। রিয়েল মাদ্রিদের হয়ে করেছেন ৪৫০টি গোল। জুভেন্টাসের হয়ে ১০১। স্পোর্টিং লিসবনের হয়ে পাঁচটি গোল আছে তাঁর। নিজের দেশ পর্তুগালের জার্সিতে রোনাল্ডো গোল করেছেন ১১৫টি।
Latest article
মানুষের পাশে থেকেই সেবার কাজ করে চলেছে প্রেরনা সোসাইটি
সংবাদদাতা,দুর্গাপুরঃ মানুষ মানুষের জন্য - আমাদের সমাজে এই বার্তাটা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে শোনা যায়। কিন্তু সেই বার্তার বাস্তব প্রয়োগ আমরা কি সর্বদা...
কোক ওভেন থানার এক বড় সাফল্য
ডেটলাইন দুর্গাপুরঃ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এক বড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানা। ৩ জন মহিলা সহ আন্ত: রাজ্য...
দুর্গাপুরে আইএনটিইউসির শ্রদ্ধা নিবেদন ডঃ বি আর আম্বেদকরকে
সংবাদদাতা,দুর্গাপুরঃ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও শ্রদ্ধা জানানো হল ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরকে। প্রতি বছর ৬ ডিসেম্বর তার মৃত্যুবার্ষিকীর...














