ডেটলাইন দুর্গাপুর: এক গাঁজা পাচারকারীকে গ্রেফতার করল কোক ওভেন থানার পুলিশ। এই থানা এলাকারই শ্যামপুরের বাসিন্দা অভিজিৎ সরকার ওরফে ঝন্টু উড়িষ্যা থেকে বাসে করে দুর্গাপুরে পৌঁছালে সুকুমার নগরের বটতলা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তার সঙ্গে থাকা দুটি ট্রলি ব্যাগ থেকে একত্রিশ কিলো পঞ্চাশ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ, যার বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা বলে জানা গেছে। ধৃত ব্যক্তির শ্যামপুর বাজারে জুতোর দোকান আছে। এলাকায় তাই তিনি ব্যবসায়ী হিসেবেই পরিচিত কিন্তু গাঁজা পাচারের সঙ্গে তিনি যুক্ত আছেন সেটা কেউ জানত না। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিজিৎকে গ্রেফতার করার পর এবার তাকে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গে আর কে বা কারা রয়েছে তা জানার চেষ্টা করছে। সাত দিনের পুলিশী হেফাজত চেয়ে ধৃতকে আসানসোল আদালতে পেশ করা হয়েছে।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














