ডেটলাইন দুর্গাপুর,২৬ নভেম্বর: এ দিন সারা দেশে নানা কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদায় পালিত হলো দেশের ৭৫ তম সংবিধান দিবস। পশ্চিম বর্ধমান জেলা তথা দুর্গাপুরেও বিভিন্ন সংস্থার উদ্যোগে দিনটি উদযাপন করা হয়। ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যান দপ্তরের অধীনস্ত নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুর এর উদ্যোগে এবং দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটি ও এন এস এম এস গ্রুপ অফ ইন্সটিটিউশনসের সহযোগিতায় শান্তিনিকেতন পলিটেকনিক কলেজে দেশের ৭৫ তম সংবিধান দিবস উদযাপন উপলক্ষে একাধিক কর্মসূচী পালিত হয়েছে। এদিন সকালে কমলপুর বাস স্ট্যান্ড থেকে কলেজ প্রাঙ্গন পর্যন্ত পদযাত্রা, বেলা ১২টায় সংবিধান প্রণেতা বি আর আমবেদকরের প্রতিকৃতিতে মাল্যদান,সংবিধানের পাঠ,আলোচনা এবং সংবিধান বিষয়ে তাতক্ষণিক বক্তৃতা ও সংবিধানের বিভিন্ন বিষয় নিয়ে পোস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২২৫ জন ছাত্র ছাত্রী ও ২৩ জন শিক্ষক শিক্ষিকা ও ৫জন অতিথি উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন শিক্ষাবিদ জইনুল হক, পিয়া বিশ্বাস, শাশ্বতী চ্যাটার্জি, চৈতালি পাঠক, শক্তিপদ পাঠক, পরিবেশ আন্দোলনের কর্মী কবি ঘোষ ও কলেজের কর্ণধার আবদুস সামাদ। সংবিধান বিষয়ে তাতক্ষণিক বক্তৃতা ও সংবিধানের বিভিন্ন বিষয় নিয়ে পোস্টার প্রতিযোগিতায় ১ম,২য় ও ৩য় স্থানাধিকারীদের পুরষ্কার প্রদান করা হয়েছে। নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুরএর ভারপ্রাপ্ত আধিকারিক অন্বেষা ভট্টাচার্য সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়া সিটি সেন্টারে সম্প্রীতি সৌধে স্বাধীনতা সংগ্রামীদের মূর্তিতে মাল্যদান করে দিনটি উদযাপন করেন দুর্গাপুরের কংগ্রেস কর্মী সমর্থকরা। নেতৃত্বে ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি তরুণ রায়। অন্যদিকে ইস্পাত নগরীর হর্ষবর্ধন রোটারীর আম্বেদকর মূর্তির পাদদেশে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের পক্ষ থেকে সংবিধান দিবস পালন করা হয়। এই অনুষ্ঠানে আইনজীবী শিবপ্রসাদ পতি সহ অন্যান্য আইনজীবীরা সংবিধান পাঠ করেন। জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী বক্তব্য রাখতে গিয়ে বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাবাসাহেব ভীমরাও আম্বেকরের সভাপতিত্বে রচিত ভারতীয় সংবিধানের গুরুত্ব অপরিসীম। সেই সঙ্গে তিনি এই সংবিধান রক্ষার দায়িত্ব প্রত্যেক কংগ্রেস কর্মী ও গনতন্ত্রপ্রিয় মানুষকে নেওয়ার আহ্বান জানান।
Latest article
বিবাহ উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে দুর্গাপুরে রক্তদান শিবির
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসন এবং পরিবারভিত্তিক রক্তদান শিবির বৃদ্ধির লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি-র সহ-সভাপতি,বিশিষ্ট আইনজীবী আয়ূব...
প্রচারে নেমে পড়লেন দুর্গাপুরের দুই কংগ্রেস প্রার্থী
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় কংগ্রেস। এই তালিকায় দেখা গেছে এবার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী...
বাসস্ট্যান্ডে চা খেতে গিয়েও জনসংযোগে প্রার্থী কবি দত্ত
ডেটলাইন দুর্গাপুর,২৮ মার্চঃ বরাবর রাজনীতির বাইরে থাকতে পছন্দ করলেও এবার তাঁকেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই,শেষ পর্যন্ত...














