ডেটলাইন দুর্গাপুর: রাত পোহালেই দেশ জুড়ে পালিত হবে ৭৫ বর্ষ পূর্তি স্বাধীনতা দিবস। এই উপলক্ষ্যে দেশের সর্বত্র একদিকে যেমন নানা অনুষ্ঠানের আয়োজন নিয়ে চলছে প্রস্তুতি তেমনই অন্যদিকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে যেকোনো ধরণের নাশকতা রুখতে ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে অন্যান্য জায়গার সঙ্গে দুর্গাপুরে বিভিন্ন গুরত্বপূর্ণ ও জনবহুল এলাকায় তল্লাশি চালাল কোক ওভেন থানার পুলিশ । রবিবার এই অভিযানে সামিল হয় দুর্গাপুর জি আর পি এবং আর পি এফ। দুর্গাপুর বাসস্ট্যাণ্ড, রেল স্টেশন,বাজার এলাকা সহ জনবহুল সব এলাকায় এই তল্লাশি চলে। সঙ্গে স্নিফার ডগ নিয়েও তল্লাশি চালানো হয় বেশ কিছু এলাকায়। কোক ওভেন থানার ওসি সঞ্জীব দে জানান, স্বাধীনতা দিবস যাতে নির্বিঘ্নে পালিত হয় তার জন্য এই অভিযানের পাশাপাশি সর্বত্র কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














