ডেটলাইন দুর্গাপুরঃ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ১২ বছর পূর্তি হয়েছে গতকাল ১ সেপ্টেম্বর। এই উপলক্ষে সপ্তাহব্যাপী একাধিক কর্মসূচী পালন করছে কমিশনারেটের অন্যতম গুরুত্বপূর্ণ কোক ওভেন থানা। ১ সেপ্টেম্বর থানার পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়। সেই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সচেতনতার উদ্দেশ্যে পথ চলতি মানুষদের হাতে চারা গাছ প্রদান করা হয়। এছাড়াও দুর্গাপুর স্টেশন সংলগ্ন এলাকায় গরিব মানুষদের মধ্যে মিষ্টি বিতরন করা হয়। কমিশনারেটের ১২ বছর পূর্তি উপলক্ষে এক সপ্তাহব্যাপী কর্মসূচীর আজ দ্বিতীয় দিন শনিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল বসে আঁকো প্রতিযোগিতার। এখানে কোক ওভেন থানার অধীন বিভিন্ন এলাকার শতাধিক কচিকাঁচা অংশ নেয়। বিভিন্ন বিভাগে সফল প্রতিযোগীদের পদক ও পুরস্কারের ব্যবস্থা করেছে কোক ওভেন থানা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সহ সকলকে শুভেচ্ছা জানান কোক ওভেন থানার ভারপ্রাপ্ত ওসি বিজন সমাদ্দার।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














