ডেটলাইন দুর্গাপুরঃ এক দিকে মহামারী করোনার জন্য প্রতিকূলতা আর অন্যদিকে গ্রীষ্মকালের জন্য এমনিতেই স্বেচ্ছা রক্তদানের শিবির অনেকটাই কম আয়োজন হয়। এর মধ্যেই বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দুর্গাপুরে একের পর রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। আর এই সব শিবির আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে চলেছে দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। এদিন ইস্পাতনগরীর বিজোনের ১নং বিদ্যাসাগর এভিনিউতে বাংলার প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু’র স্মৃতিতে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরে ৪জন মহিলা সহ মোট ৩০ জন রক্তদান করেছেন। শিবিরের উদ্বোধন করেন বিধায়ক সন্তোষ দেবরায় এবং দুর্গাপুরের প্রাক্তন মেয়র রথীন রায় । এই শিবিরে সন্দীপ কুমার সরকার তার ৫০ তম রক্তদান করেছেন। ৯ জন তরুণ -তরুণী এই প্রথমবার রক্তদান করেছেন। প্রতিটি রক্তদাতাকে গাছের চারা উপহার দেওয়া হয়েছে। আসানসোল জেলা হাসপাতাল ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করেছেন। এছাড়াও এদিন দেশের বীর শহীদ যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পূর্ব বর্ধমানের গুসকরা বিশান অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে গুসকরা মিলন বিতান লজে এক স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শুরুতে বীর শহীদ যোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে শোক জ্ঞাপন করা হয়। ৯ জন মহিলা সহ মোট ৬০ জন রক্তদান করেছেন এখানে। FBDOI-WB এর সহঃ সম্পাদক রাজেশ পালিত আয়োজক সংগঠনের সম্পাদক সৌরভ গুপ্তের হাতে শংসাপত্র ও শুভেচ্ছা স্মারক তুলে দেন। সিউড়ি জেলা হাসপাতাল ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করে। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের স্বেচ্ছাসেবীরা ২টি শিবির পরিচালনায় সাহায্য করেন। FBDOI-WB এর রাজ্য সম্পাদক কবি ঘোষ আয়োজক সংগঠনের প্রতিনিধিদের হাতে শংসাপত্র ও শুভেচ্ছা স্মারক তুলে দেন।
Latest article
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...














