ডেটলাইন দুর্গাপুর,১০ মেঃ গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচনের লক্ষ্যে দুর্গাপুর পুলিশ তাদের উৎসর্গ প্রকল্পের আওতায় শনিবার এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেছিল। ইস্পাত নগরী এ জোন সেলিব্রেশন হলে আয়োজিত এই শিবিরে ৫ জন মহিলা সহ মোট ৭১ জন রক্তদান করেছেন। পুলিশ কর্মচারী ও সিভিক ভলেন্টিয়ার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও ক্লাবের সদস্যরাও স্বেচ্ছায় রক্তদান করেছেন। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের স্বেচ্ছাসেবীরা শিবির পরিচালনায় সাহায্য করেছেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছে। শিবিরটির উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন ও সমবায়মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাডা়ও উপস্থিত ছিলেন এডিডিএ-র চেয়ারম্যান কবি দত্ত,ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত অফিসার সঞ্জীব দে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। রক্তদান শিবিরের সঙ্গে এদিন একটি স্বাস্থ্য পরীক্ষার শিবিরও আযোজন করা হয়েছিল। আসানসোলের একটি বেসরকারী হাসপাতালের চিকিৎসকরা এখানে উপস্থিত ছিলেন।
Home আসানসোল-দুর্গাপুর গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচনের লক্ষ্যে দুর্গাপুর পুলিশের উদ্যোগে রক্তদান শিবির
Latest article
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...














