ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুর তথা পার্শ্ববর্তী এলাকায় যে কটি পুরোনো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলির মধ্যে অন্যতম হল জেমুয়া ভাদুবালা উচ্চ বিদ্যালয়। বিগত সময়ে এই বিদ্যালয়ের প্রভূত উন্নতি হয়েছে। প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ার পর জইনুল হক এখানকার পরিবেশের অনেকটাই সংস্কার করেছেন। এদিন ১২ ডিসেম্বর এই শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ বছর পূর্তি হল। এই উপলক্ষ্যে জেমুয়া ভাদুবালা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় স্কুলে এই প্রথম স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরে ৩ জন মহিলা সহ মোট ২৬ জন রক্তদান করেছেন। উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জইনুল হক সহ ৩ জন শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী,অভিভাবকরাও রক্তদান করেছেন। শিবিরে উপস্থিত ছিলেন পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়, ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের ডেপুটি জেনারেল সেক্রেটারি কবি ঘোষ, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সম্মান পাওয়া বিশিষ্ট শিক্ষক ড.কলিমূল হক ও নুরূল হক,ব্লাড সেন্টারের ইনচার্জ ডাঃ করবী কুন্ডু, পূর্ত কর্মাধ্যক্ষ সুজিত মুখার্জি, চুমকি মুখার্জি,পশ্চিম বর্ধমান জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কর্মকর্তা রাজেশ পালিত, দুর্গাপুর মহকুমা ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব কোর্ডিনেশন সোসাইটির সভাপতি আইনজীবী আয়ূব আনসারী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এখানে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করে।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














