ডেটলাইন দুর্গাপুরঃ স্বেচ্ছা রক্তদান আন্দোলনের সাথে যুক্ত সমাজকর্মীদের সর্ববৃহৎ সংগঠন ‘ওয়েষ্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম’র রাজ্য সম্মেলন এই প্রথম অনুষ্ঠিত হল শিল্প শহর দুর্গাপুরে। তিন দিনের এই সম্মেলনের প্রথম দিন ২৫ মার্চ সম্মলনের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষক কাজি মাসুম আখতার,পদ্মশ্রী প্রাপ্ত চিকিৎসক অরুণোদয় মন্ডল,দাবায় অর্জুন পুরস্কারপ্রাপ্ত গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া,সংগঠনের সর্বভারতীয় সাধারন সম্পাদক অপূর্ব ঘোষ সহ বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিদের হাতে স্মারক উপহার তুলে দেন দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সভাপতি কবি ঘোষ। ২৭ মার্চ পর্যন্ত চলা এই সম্মেলনে বিভিন্ন জেলা থেকে শতাধিক প্রতিনিধি অংশ নিয়েছেন।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














