ডেট লাইন দুর্গাপুর: ৬২ বছর বয়সে স্বেচ্ছায় রক্তদান করলেন দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ বয়েজ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সোমনাথ রায়। রামকৃষ্ণ ও বিবেকানন্দের অনুরাগী এই শিক্ষাবিদের বড় ছেলে কয়েক বছর আগে এই দিনেই এক ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারায়। সেই সন্তানের মৃত্যু বার্ষিকী স্মরণেই এদিন তিনি রক্তদান করেন। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনারস ফোরামের উদ্যোগে মিশন হাসপাতালে আয়োজিত এই ন্যানো শিবিরে সোমনাথ রায় সহ মোট ৫ জন রক্ত দান করেন। ফোরামের সম্পাদক কবি ঘোষ জানান, উনি তাদের সংগঠনের উপদেষ্টা হিসেবে আছেন। উনি সব সময়ই সংগঠনের কাজে সুপরামর্শ ও উৎসাহ দিয়ে থাকেন।
Latest article
বিশ্ব পরিবেশ দিবসে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচী পালন
ডেটলাইন দুর্গাপুরঃ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সারা দেশের সঙ্গে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। সিটি সেন্টারে সাব...
মেধাবী অনিন্দিতার উচ্চ শিক্ষার বাধা কাটল সমাজসেবী উদয় চ্যাটার্জীর সহযোগিতায়
ডেটলাইন দুর্গাপুর: এবারের মাধ্যমিক পরীক্ষায় চোখ ধাঁধানো ফলাফল করেছে দুর্গাপুরের এক সবজি বিক্রেতার মেয়ে। সাগরভাঙার দেশবন্ধু নগর কলোনির বাসিন্দা রাইরাণী দেবী গার্লস...
অশান্তি এড়াতে কড়া পদক্ষেপ কোক ওভেন থানার
ডেটলাইন দুর্গাপুর,১৪ মেঃ রাজ্য রাজনীতিতে পালা বদলের পর বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কড়া মনোভাব প্রকাশ করেছেন।...














